২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন কেন্দ্র অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ

স্বাধীনতা যুদ্ধের বিকৃত ইতিহাস ও সংবাদ প্রচারের প্রতিবাদে ছাত্রলীগ শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ বেতার ট্রান্সক্রিপশন কেন্দ্র অবরোধ কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

তবে দুপুরে ট্রান্সক্রিপশন কেন্দ্র অভিমুখে যাওয়ার সময় পুলিশ ছাত্রলীগের মিছিলে বাধা দেয়।

পরে সংগঠনের প্রতিনিধিরা ট্রান্সক্রিপশন কেন্দ্রের ভিতরে প্রবেশ করে মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করে। কিন্তু মহাপরিচালকের অনুপস্থিতিতে অপর এক কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন।

শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার বলেন, গণমাধ্যমের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার লক্ষ্যে জোট সরকার দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তাদের জীবন দিয়ে হলেও সরকারের এই অপচেষ্টা প্রতিরোধ করবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সিনিয়র সহসভাপতি মারুফা আক্তার পপি, রফিকুল ইসলাম কোতোয়াল, বলরাম পোদ্দার এবং সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন।