২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা গ্র“পের আইনজীবীদের শোডাউন, হক গ্র“পের পাল্টা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) বিরোধী গ্র“প যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন অংশ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে শোডাউন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন আইনজীবীদের ৫ আগস্টের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে তারা এ কর্মসূচি পালন করেন।

আয়োজকরা দাবি করেন তাদের এ সভায় ৪৫০ জনের বেশি আইনজীবী অংশ নেন। তবে সূত্র জানায়, সভায় অংশগ্রহণকারীদের অনেকেই বহিরাগত এবং আইনজীবী নন।

এদিকে ব্যারিস্টার আমিনুল হক গ্র“পের আইনজীবীরাও নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক কর্মী সভার আয়োজন করেন।

শোডাউন সমাবেশে ব্যারিস্টার নাজমুল হুদা অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপিকে নির্দেশ করে বলেন, গোপলগঞ্জ তার জেলা হওয়া সত্ত্বেও সংসদ নির্বাচন তিনি কোনওদিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেননি অথবা তার বিপক্ষে অবস্থান  নেননি।

তিনি বলেন, যারা কখনও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে বিশ্বাস করেন না তারা ফোরাম ধ্বংসের চেষ্টায় লিপ্ত রয়েছেন। তার মতো (খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ) নেতাদের কারণে আমরা বার কাউন্সিল নির্বাচনে পরাজিত হয়েছি।

তিনি আরও বলেন, সরকার দলীয় আইনজীবীরা আওয়ামী লীগের মতো হাইকোর্টের আদেশ লংঘন করে গত ৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে মহাসমাবেশ আয়োজন করেন।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, আমরা হাইকোর্টের আদেশ লংঘনকারীদের প্রতিহত করব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করা হবে।

এদিকে, দু’গ্র“পকে একত্রিত করার জন্যে ব্যারিস্টার মওদুদ আহমদ উদ্যোগ নেওয়ার প্রেক্ষিতে নাজমুল হুদা তাকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান। 

নব্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট  শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এম শামসুল আলমের সভাতিত্বে  সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র আইন সচিব অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সদস্য সচিব ডিএজি গোলাম কিবরিয়া ও ডিএজি হেলালউদ্দিন মোল্লা, ডিএজি গোলাম মাহমুদ চৌধুরী আলাল ও বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাদা, মহসিন মিয়া ও আবুল কালাম বিশ্বাস। 

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আমিনুল হক গ্র“পের কর্মী সভায় সভাপতিত্ব করেন বিজেএএফ’র সুপ্রিম কোর্ট শাখার (হুদা গ্র“প) ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান, অ্যাডভোকেট একে মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির বুলবুল ও অ্যাডভোকেট মাসুদ তালুকদার।

সভায় ফোরামের কমিটিকে আরও শক্তিশালী করতে এ মাসে ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরে সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।