জহির উদ্দিন স্বপন বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক
সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন স্বপন এমপিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মনোনীত করা হয়েছে।
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলীয় গঠনতন্ত্রের ৬ (খ) ১১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বুধবার এ মনোনয়ন দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
স্বপন এর আগে দলের সহ দফতর সম্পাদক ছিলেন।
