২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল মাস্টার গ্রেফতারে জলিলের প্রতিবাদ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি দলের ঢাকা মহানগর নেতা ও পল্লবী থানা সম্পাদক সাবেক ওয়ার্ড কমিশনার মোস্তফা কামাল মাস্টারকে গ্রেফতারে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জনপ্রিয় আওয়ামী লীগ নেতা কামাল মাস্টারকে বারবার গ্রেফতার করে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।

আব্দুল জলিল অবিলম্বে কামাল মাস্টারের নিঃশর্ত মুক্ত দাবি ও দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।