২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ওয়াকার্স পার্টি নেতার মুক্তির দাবিতে হরতালসহ মাসব্যাপী কর্মসূচি

খুলনা জেলা ওয়াকার্স পার্টির নেতা ও ফুলতলা উপজেলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কমরেড আনছার আলী মোল্লার মুক্তির দাবিতে ওয়াকার্স পার্টি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 04:03 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

কর্মসূচির মধ্যে রয়েছে- ৯ আগস্ট বেলা ১১টায় ফুলতলা উপজেলা, ১১ আগস্ট দিঘলিয়া, ১৩ আগস্ট রুপসা, ১৫ আগস্ট বটিয়াঘাটা, ১৭ আগস্ট দাকোপ, ২০ আগস্ট  ডুমুরিয়া, ২১ আগস্ট পাইকগাছা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহি অফিসারের কাছে স্মারকলিপি পেশ। এছাড়া ৩০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহীদ হাদিস পার্কে প্রতীক অনশন এবং ৫ সেপ্টেম্বর দৌলতপুর ,খানজাহান আলী ও ফুলতলা উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি।

রোববার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াকার্স পার্টির নেতারা একথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়াকার্স পার্টির খুলনা শাখার সভাপতি কমরেড হাফিজুর রহমান ভুঁইয়া।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আজিজুর রহমান, কমরেড মোজাম্মেল হক, কমরেড দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।