২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যক্ষ ভোটে নারী প্রতিনিধি নির্বাচন পদ্ধতি নিয়ে গোল টেবিল আলোচনায় কর্ম পরিকল্পনা ঘোষণা

নারীর প্রতিনিধিত্ব ও ক্ষমতা বৃদ্ধিতে, প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হওয়ার পদ্ধতি সম্পর্কে শুক্রবার একটি কর্ম পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সিরডাপ মিলনায়তনে নীলিমা ইব্রাহিম বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র আয়োজিত ‘জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন, নারীর ক্ষমতায়নর রুদ্ধ দুয়ার নাকি অমিত সম্ভাবনা’ শীর্ষক গোল টেবিল আলোচনায় এ ঘোষণা দেয়া হয়।

আলোচনায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদে নারীরা সরাসরি নির্বাচন করে ক্ষমতায় আসে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে চালু রয়েছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। এটা নারীর ক্ষমতায়নে  বাধাঁ সৃষ্টি করছে। রাজনৈতিক দল গুলোর উচিত নারীকে এক তৃতীয়াংশ আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া।

গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন, অর্থনীতিবিদ অধ্যাপক মুজাফ্ফর আহমেদ। প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন রিসার্চ ইনিসিয়েটিভ এর নির্বাহি পরিচালক মেঘনা গুহঠাকুরতা।

এতে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী. সৈয়দা সাজেদা চৈাধুরী, অধ্যাপিকা খালেদা খানম, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, অধ্যাপিকা লতিফা আকন্দ, অ্যাডভোকেট সাহারা  খাতুন, অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেকে।