বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ৪ দলীয় জোটের শরীক বিজেপি
চারদলীয় জোটের শরীক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পার্টির চেয়ারম্যান মো: নজিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব সাইফুর রহমান, অধ্যাপক হুমায়ুন কবীর হিরু, শামীম আল মামুন, তৈয়বুর রহমান, অধ্যক্ষা বুলবুল নাহার প্রমুখ।
সভায় নাজিউর রহমান মঞ্জু আগামী নির্বাচনের আগে রেডিও ও টেলিভিশনের স্বায়ত্বশাসন প্রদানের দাবি জানান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন।
নাজিউর রহমান আরও বলেন, নির্বাচনী বিধিবিধানের ত্র“টির কারণে সৎ ও নিষ্টাবান রাজনৈতিকগণ দেশ শাসনের সুযোগ পান না। বর্তমান ব্যবস্থায় কালো টাকার মালিক ও সন্ত্রাসীদের গডফাদাররা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। এই দুরবস্থা অবসানের জন্যেই নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
