২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৩ আগস্ট

বিএনপি'র পার্লামেন্টারি বোর্ড আগামী ২৩ আগস্ট জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলের মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর বিএনপি’র প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

আগামী ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিএনপি’র মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। উল্লেখিত তারিখে কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা এবং বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

মনোনয়নের আবেদন ফরম সংগ্রহের সময় পাঁচ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ২৫ হাজার টাকা জমা দিতে হবে বলে বিএনপি সূত্র জানায়।