২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিন্টুকে ক্ষমা প্রদানের ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশ এর প্রধান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বৃহস্পতিবার মৃত্যদণ্ডাদেশ প্রাপ্ত ডাবল মার্ডার মামলার আসামি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বদরুদ্দোজা চৌধূরী বলেন, ঝিন্টুর ক্ষমা পাওয়ার ব্যাপারে সরাসরি আইন মন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত থাকলেও পুরো দায়দায়িত্ব প্রধানমন্ত্রীর নিজের।

সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসুচি উদ্বোধনকালে বদরুদ্দোজা চৌধুরী আরো দাবি জানান, ঝিন্টুৃর ক্ষমা পাওয়া বিষয়ক সকল নথিপত্র জনসমক্ষে তুলে ধরা হোক।

অনুষ্ঠানে বিকল্প ধারা বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব এম হাসান, সহ সভাপতি মেজর জেনারেল (অব.) এমএ হালিম ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মান্নান উপস্থিত ছিলেন।