২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুটি এজাহার দাখিল, থানা মামলা নেয়নি

শনিবার জাসাসের সম্মেলনে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানায় দুটি এজাহার দাখিল করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

তবে পুলিশ কোনও গ্রুপের মামলা রেকর্ড করেনি।

এ সংঘর্ষের কারণে রোববার অনুষ্ঠেয় জেলা শ্রমিক দলের সম্মেলন স্থগিত করা হয়েছে। হামলার প্রতিবাদে দুই গ্রুপই নগরীতে বিশাল ‘শো ডাউন’ দিয়েছে।

গত শনিবার নগরীর জিয়া হলে জাসাসের সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যকার সংঘর্ষে সোনাডাঙ্গা থানার ওসিসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় দুটি গ্রুপই রাতে সোনাডাঙ্গা থানায় এজহার দাখিল করে। তবে লিখিত অভিযোগ গ্রহণ করলেও রোববার সন্ধ্য্ পর্যন্ত মামলা হিসেবে তা রেকর্ড করেনি পুলিশ।

এদিকে সাংসদ আলী আজগর লবী ও সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা খুলনা মহানগরী বিএনপি কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করবেন বলে দলীয় একটি সূত্র জানায়।

অন্য একটি সূত্র জানায়, শনিবারের সংঘর্ষের ঘটনার কারণে খুলনার বিএনপির নেতাদের ঢাকায় তলব করা হয়েছে।