২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগেই ইসলামী দলগুলোর ঐক্যের আহবান

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর আমীর ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শনিবার ইসলাম ও দেশ রক্ষার জন্য আগামী জাতীয় নির্বাচনের আগেই ইসলামী দলগুলোর ঐক্যের আহবান জানিয়েছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মুঞ্জিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে এক জনসমাবেশে চরমনাই’র পীর আগামী নির্বাচনকে সামনে রেখে কাল টাকাধারীদের কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকতেও আহবান জানান।

তিনি বলেন, পবিত্র ধর্ম ও দেশের স্বার্থে আগামী নির্বাচনে কাল টাকা এবং পেশি শক্তিকে অবশ্যই রুখতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী শক্তিগুলির বিভক্তির ফলে ইসলামের শত্রুরা এর ক্ষতি করার সুযোগ পেয়ে আনন্দিত। যদি সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয় তবে বিজয় সুনিশ্চিত।

স্থানীয় নেতা আলহাজ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে দলের মহাসচিব মওলানা নুরুল হুদা ফায়াজি ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতার সমাবেশে বক্তব্য রাখেন।