২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডির জলাবদ্ধতা নিরসনের দাবিতে সিপিবির মানবপ্রাচীর

ডিএনডি বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতার নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এর সাথে জড়িত সরকারি কর্মকর্তাদের বিচারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে শনিবার মানব প্রাচীর কর্মসূচী পালন করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পাটি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং দলের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম যাত্রাবাড়ি পয়েন্টে মানব প্রাচীরে অংশ গ্রহন করেন এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন মানুষ যাত্রবাড়ি থেকে ডেমরা পর্যন্ত সাত কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।