২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন বোমা হামলায় নিহত সাহারার বাড়িতে নাহিদ

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার লন্ডন বোমা হামলায় নিহত বিয়ানীবাজার উপজেলার চন্দ গ্রামের সাহারা আক্তার ইসলামের বাড়িতে তার শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তিনি বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি এ ধরনের বর্বর ও মানবতাবিরোধী হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

এ সময় সাহারা ইসলামের দাদা হাজী আর্জমন্দ আলী, চাচা আজিজুল ইসলাম এবং অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল উপস্থিত ছিলেন বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।