২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান বুধবার বাগেরহাট আসছেন

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান বুধবার দুদিনের সাংগঠনিক সফরে বাগেরহাট আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তিনি বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির কমিটি সদস্যদের সভা এবং বিকেলে জেলা বিএনপি আয়োজিত স্থানীয় একটি সুধী সমাবেশে যোগ দেবেন।

বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শামছুল হক জানান, কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে তারেক রহমান বাগেরহাট পৌঁছবেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি জেলা বিএনপি কার্যালয়ে কমিটির সাথে পরিচিতি সভায় বসবেন। দুপুরে তিনি সবার সঙ্গে মধ্যাহ্ন ভোজ করবেন। বিকেলে বাগেরহাট পৌর মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত সুধীদের সমাবেশে যোগ দেবেন।