প্রধানমন্ত্রীর সঙ্গে শাহীনুল পাশা এমপি’র র সাক্ষাৎ
সুনামগঞ্জ-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা শাহীনুল পাশা মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী নির্বাচনে চারদলী জোটপ্রার্থী পাশাকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্খার প্রতি লক্ষ্য রেখে কাজ করে যাবেন। শাহীনুল পাশা তার দায়িত্ব পালন ও এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এসময়ে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হুইপ ফজলুল হক আসপিয়া, ইসলামী ঐক্যজোটের মাওলানা মহিউদ্দিন খান, মুফতি ওয়াক্কাস এমপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি নাজির হোসেন এমপি উপস্থিত ছিলেন।
