২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার আওয়ামী লীগের জরুরী সভা

বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের এক জরুরী সভা মঙ্গলবার বিকেল ৩ টায় দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সভায় সভাপতিত্ব করবেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় অবস্থানরত সকল সদস্যকে সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় সম্প্রতি চীন সফর করা আওয়ামী লীগ নেতাদের সাথে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মত বিনিময় সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না এবং বীর বাহাদুর এমপি চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করবেন এবং পার্টির ভূমিকা নিয়ে আলোচনা করবেন।