কচুয়ায় বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১০
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় শুক্রবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে আওয়ামী লীগের কর্মী সম্মেলনে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে উভয় দলের কর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কচুয়ার বিএনপি দলীয় পৌর কমিশনার জাহাঙ্গীর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।
পুলিশ এ ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় এবং আহত পৌর কমিশনারকে প্রথমে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
