ভোটার তালিকা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (ইসি) নতুন ভোটার তালিকা প্রনোয়ন কিংবা বর্তমান তালিকা সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে জন্য তারিখ নির্ধারণ করেছে।
তবে এই সংলাপে দলগুলো অংশ নেবে কি নেবে না সে বিষয়ে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ এখনও সিদ্ধান্ত নেইনি।
ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশন আটটি সভার মাধ্যমে তিন দিনে ৯৬টি দলের সাথে কথা বলে তাদের মতামত গ্রহণ করবে। জুলাই মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।
প্রধান বিরোধীদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিডিনিউজকে বলেন, আমরা নির্বাচন কমিশনের সংলাপের চিঠি পেয়েছি। তবে সংলাপে অংশ নেবো কি নেবো না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, বিষটি আমরা দলীয় নেত্রীকে অবহিত করেছি। এই বিষয়ে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত আমাদের সমমনা দলগুলোর সাথে কথা বলব।
সূত্র জনায়, নির্বাচন কমিশন ২৭ জুলাই সকালে জাতীয় পার্টি (এরশাদ), ১১ দল ও বিকালে আওয়ামী লীগ, ২৮ জুলাই সকালে জামাত, সরকারী জোট ভুক্তদল ও বিকালে বিএনপির এবং ২৬ জুলাই অন্যান্য দলগুলো সাথে সংলাপে বসবে।
নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী সংলাপের সময় সম্পর্কে বিডিনিউজকে নিশ্চিত করেছে।
