গণফোরামের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত
গণফোরোমের আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। আগামী ৫ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনসস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার পার্টি প্রধান ড. কামাল হোসেনের সভাপতিত্বে এক সভায় মফিজুল ইসলাম খান কামালকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় অর্ভ্যথনা, অর্থ, ড্রাফটিং, দপ্তর, প্রচার ও প্রকাশনা, মিডিয়া, সাজসজ্জা, খাদ্য, স্বেচ্ছাসেবক ও মঞ্চ ব্যবস্থাপনা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়।
