২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সংস্কার প্রস্তাব দেশবাসী প্রতিহত করবেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান বলেছেন, চারদলীয় জোট সরকার দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। আর আওয়ামী লীগ শুধু দেশকে পেছনের দিকে টানছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

অর্থমন্ত্রী শনিবার সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে পক্ষকালব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  তিনি ১৪ দলের সংস্কার প্রস্তাবে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণার তীব্র সমালোচনা করে বলেন, পৃথিবীর অনেক দেশেই ধর্ম ভিত্তিক রাজনীতি চালু রয়েছে। তাই বাংলাদেশে এ ধরণের সিদ্ধান্ত কেউ চাপিয়ে দিতে চাইলে তা কেউ মানবে না। ধর্মপ্রাণ দেশবাসী তা প্রতিহত করবেই।

তিনি বলেন, এদেশের লোক ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্মের সহনশীলতা নিয়েই এদেশের মানুষ উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে কাজ করতে চায়। চারদলীয় জোট এ প্রচেষ্টাকেই লালন করে।