২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন হত্যাকাণ্ডের বিচার চাওয়া মানেই দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করা!’

দেশে সরকার এখন জবাবদিহিতার দায়বদ্ধতাকে অস্বীকার করে চলেছে। এখন হত্যাকাণ্ডের বিচার চাওয়া হলে সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শনিবার ধানমণ্ডির ডাব্লিউবিএ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।  একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি, সংখ্যালঘু নির্যাতন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ১৭ জুন লন্ডনে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক ইউরোপীয় সম্মেলনের আলোকে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিচারপতি কেএম সোবহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক শাহরিয়ার কবির, ড. রেজা কিবরিয়া, আদিবাসী ফোরামের সভাপতি প্রমোদ মানকিন, অ্যাডভোকেট সুলতানা কামাল, অজয় রায় প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ইউরোপীয় সম্মেলনকে বানচাল করার চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা সফল হয়নি।

শাহরিয়ার কবির বলেন, এ সম্মেলনকে কেন্দ্র করে সরকারের মনোভাবে আন্তর্জাতিক প্রতিনিধিরা বিস্মিত। তারা এ সম্মেলনকে বানচাল করার চেষ্টা  করেও পারে নি। এ ক্ষেত্রে সরকারের নেতিবাচক মনোভাব ছিলো দেশের জন্য খুবই লজ্জার।