২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘন্টার মধ্যে ডিএনডির ভেতরের জলাবদ্ধতা দূর করতে নতুন পাম্প স্থাপনের দাবি জানিয়েছেন অধ্যাপক বি চৌধুরী

৪৮ ঘন্টার মধ্যে ডিএনডির ভেতরের জলাবদ্ধতা দূর করতে নতুন পাম্প স্থাপন, অবৈধ দখলদার উচ্ছেদ ও খাল সংস্কার করার দাবি জানিয়েছেন বিকল্পধারা’র সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শুক্রবার ডিএনডি’র ভেতরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অনুৃষ্ঠিত মানব বন্ধন কর্মসূচি শেষে অধ্যাপক বি চৌধুরী এ কথা বলেন। প্রবল বৃষ্টির মধ্যে লিংক রোডের সাইন রোড ও রেললাইন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে আরও অংশ নেন দলের মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী, ঐক্য মঞ্চের নেতা আব্দুর রউফ প্রমুখ।