২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে দেয়াল ধসে আহত ছয়

নগরীর পল্লবীতে বৃহস্পতিবার বিকালে দেয়াল ধসে তিন মহিলাসহ ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে শাবানা (৫৫), বেবি (৪৫) এবং হাসিনাকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

হাসপাতাল সূত্র জানায় হাসিনার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলশ সূত্র জানায়, বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এ সময়ে আটকে পড়া পাকিস্তানি কলোনি সংলগ্ন একটি তিনতলা একটি বিল্ডিংয়ের দেওয়াল হঠাৎ করেই সশব্দে ধসে পড়ে।

রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  এঘটনায় কোনও মামলা দায়ের করা হয় নি।