২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের অভিন্ন রূপরেখা জাসদ কেন্দ্রীয় কমিটির সভায় অনুমোদিত

তত্ত্ববধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কারের লক্ষ্যে ১৪ দল প্রণীত অভিন্ন রূপরেখা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বুধবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এ অনুমোদন দেওয়া হয়। দলের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সৈয়দ জাফর সাজ্জাদ, মইনউদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, শিরিন আখতার প্রমুখ।

সভায় বলা হয়, প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার প্রস্তাব প্রত্যাখানের মধ্য দিয়ে প্রমানিত হয়েছে, ক্ষমতাসীন জোট সরকার আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার নীল নকশা বাস্তবায়নের পথেই অগ্রসর হচ্ছে।

সভায় আরও বলা হয়, ক্ষমতাসীন জোট সরকারের নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার দাবি প্রত্যাখ্যানের ঘটনা দেশকে রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, সম্পদহানি ও প্রানহানির দিকে ঠেলে দেবে।