২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভ ও দুঃখ নিয়েও আমরা জোটে আছি: আমিনী

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি বলেছেন, ক্ষমতার অংশীদারিত্ব না পেয়েও ইসলামী ঐক্যজোট ক্ষমতাসীন চারদলীয় জোটে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

তিনি বলেন, ক্ষোভ ও দুঃখ নিয়েও আমরা জোটে আছি, কারণ বিএনপি মুখে হলেও ইসলামী নীতির কথা বলে, কিন্তু আওয়ামী লীগ তাও করে না।

তিনি আরও বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। আলেম ওলেমাদের সমর্থন ছাড়া বাংলাদেশের মসনদে কেউ যেতে পারবে না।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয পৌর মিলনায়তনে আয়োজিত ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আমিনী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার পুত্র জয়ের ‘ধর্ম ভিত্তিক রাজনীতি দেশের উন্নযনের অন্তরায়’, এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, জয়ের এ বক্তব্যে চার দলীয় জোট আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার মহাজোট ভেঙ্গে গেছে। 

জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি আবুল ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষ্মণবাড়িয়া সদর আসনের বিএনপি’র এমপি আ্যডভোকেট হারুন আল রশীদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব আব্দুল লতিফ নেজামী, মুফতি ওয়াক্কেছ এমপি, মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ।