কাজী সিরাজের গাড়ি বহরে হামলা : দ্বিতীয় মামলায় ৩০ জনের বিরুদ্ধে চার্জশীট
সাবেক সাংসদ কাজী সিরাজের গাড়ি বহরে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা দ্বিতীয় মামলায় সোমবার আদালতে ৩০ জনকে দায়ী করে চার্জশীট দাখিল করা হয়েছে। বোয়ালমারী থানা বিএনপি এই মামলা দায়ের করে।
থানা সূত্র জানায়, মামলার এজাহারে ৪২ জনকে আসামী করা হলেও কয়েকজনকে উল্লেখিত ঠিকানায় খুঁজে না পাওয়ায় এবং দু’জন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তদন্ত সাপেক্ষে তাদেরকে আসামী তালিকা থেকে বাদ দিয়ে ৩০ জনকে দায়ী করা হয়।
এদিকে দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে থানা আওয়ামী লীগ মঙ্গলবার স্থানীয় বাস স্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। এ সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
