২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় সস্ত্রীক দেশে আসছেন আগষ্টের দ্বিতীয় সপ্তাহে

বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় আগষ্টের দ্বিতীয় সপ্তাহে স্ত্রী ক্রিষ্টিনকে নিয়ে বাংলাদেশ আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সুধাসদন সূত্র বিডিনিউজকে জানায়, তাদের এ সফরকাল  দু’সপ্তাহ হতে পারে। ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে তারা দেশে থাকবেন। ওই দিন ‘জাতীয় শোক দিবসের’ কর্মসূচিতে অংশ নেবেন তারা।

এছাড়া, বঙ্গবন্ধুর কনিষ্ট মেয়ে শেখ রেহানাও আগষ্টে দেশে আসতে পারেন বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, এর আগে আগামী সপ্তাহে শেখ হাসিনার আমেরিকা সফরকালে শেখ রেহানাও সেখানে যাবেন।