২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হাজারীর ভাতিজার হামলায় ছাত্রলীগের সভা পণ্ড

জয়নাল হাজারীর ভাতিজার নেতৃত্বে একদল যুবক শনিবার ফেনীতে হামলা চালিয়ে ছাত্রলীগের সভা পন্ড করে দিয়েছে। এসময় সংগঠনের হাজারী সমর্থকরা সভাস্থলের চেয়ার টেবিল ভাংচুর ও ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

জেলা ছাত্রলীগের সভাপতি দিদারুল কবির রতন জানান, শনিবার সকালে কলেজ রোডে আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভা চলছিল। বেলা ১২টার দিকে জয়নাল হাজারীর ভাতিজা নাসির উদ্দিন হাজারী, ছাত্রলীগ নেতা এমদাদুল হক মাসুদ, রাসেল হাজারী ও দাউদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী সভাস্থলে এসে সভা বন্ধ করতে বলে। তারা এসময় রেজুলেশন বই ছিঁড়ে ফেলে, আসবাব ভাংচুর করে এবং কয়েকজন সদস্যকে মারধর করে।