ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বরিশালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
জেলার আগৈলঝাড়া উপজেলার রতœপুরী ইউনিয়নে কমিটি গঠনকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের রতœপুরী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার এক সভা ডাকা হয়। সভা শেষে ভোট গ্রহণ করার পর দেখা যায়, কবীর হাওলাদার এবং আবুল হাসান সেরনিয়াবত সমান সংখ্যক ভোট পান। কিন্তু নির্বাচন কমিশনার এবং আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক লিয়াকত আলী আবুল হাসানের একটি ভোট বাতিল করেন এবং নির্বাচনের ফলাফল এক সপ্তাহের জন্যে স্থগিত ঘোষণা করেন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান গ্রুপ প্রতিপক্ষ গ্রুপের ওপর হামলা চালায় এবং মঞ্চ ভাংচুর করে।
সংঘর্ষে দুগ্রুপের ২৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
