২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার দেশব্যাপী ‘বিচার দিবস’ পালন করবে সম্মিলিত আইনজীবী পরিষদ

বিরোধী দলীয় সমর্থক আইনজীবী ফোরাম সম্মিলিত আইনজীবী পরিষদ (এসএএসপি) বুধবার দেশে ‘বিচার দিবস’ পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এ উপলক্ষ্যে দেশের বিভন্ন স্থানে বার প্রাঙ্গণে মানব বন্ধন কর্মসূচি পালন ও সভা সমাবেশ করা হবে। এদিনে এসএএসপি জাতির কাছে ছয়-দফা দাবি পেশ করবে। এর মধ্যে অন্যতম হচ্ছে- বিচার বিভাগ পৃথক করে এর স্বাধীনতা নিশ্চিত করা এবং সুপ্রিম কোর্টে দক্ষ, সৎ ও অভিজ্ঞ বিচারক নিয়োগ।

সূত্র জানায়, এসএএসপি’র সিনিয়র আইনজীবীরা সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন-এসসিবিএ ভবনে এক রুদ্ধদ্বার বৈঠকে এ কর্মসূচি চুড়ান্ত করেন।

এছাড়াও বৈঠকে আগামী ২৯ জুলাই ঢাকায় আইনজীবীদের একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসএএসপি’র আহবায়ক ব্যারিস্টার আমির-উল-ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, এসসিবিএ’র সাবেক সভাপতি ব্যারিস্টার সিদ্দিক আহমেদ, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট ওয়াজির ফারুক। এছাড়াও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এমএ হালিম, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট জেডআই খান পান্না ও অ্যাডভোকেট বশির আহমেদ।