২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জাসাসের প্রতিনিধি সভায় ছাত্রদলের হামলা

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোপালগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সভায় শনিবার ছাত্রদলের হামলায় কমপক্ষে ১০ জাসাস কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ গোপালগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিনিধি সভায় জেলা বিএনপি’র নেতাদের সঠিকভাবে দাওয়াত না দেওয়ায় প্রতিনিধি সভা চলাকালে ছাত্রদলের কয়েকজন নেতা পাবলিক হলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

পরে পুলিশ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রায় ৪৫ মিনিট পর বিশেষ অতিথি জেলা বিএনপি’র সভাপতি এমএইচ খান মঞ্জু সভাস্থলে পৌঁছলে ছাত্রদলের একটি গ্র“প স্থানীয় জাসাস নেতাদের ওপর হামলা চালায়।

হামলায় স্বপন, মামুন, বাকের, তানিম, রকিবসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে। এ অবস্থায় কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সভাস্থল ত্যাগ করেন।