২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি’র হামলায় শ্রীনগরে বিকল্প যুবধারার সমাবেশ পণ্ড

পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলায় শুক্রবার মুন্সিগঞ্জ-বিক্রমপুরের শ্রীনগরে বিকল্প যুবধারার সম্মেলন পণ্ড হয়ে গিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বেলা পৌনে ১২ টা থেকে আধঘন্টা ধরে এই হামলায় বিকল্পধারার কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম বিপ্লবসহ অন্তত ২০ জন আহত হয়।

সকাল ১০ টার দিকে শ্রীনগর বাজারের কাঠপট্টি এলাকায় বিকল্পধারার নেতা হাফিজুর রহমান ঝান্টু, কাইয়ুম মিয়া ও হারুন-অর-রশিদকে সম্মেলনে না যাওয়ার হুমকি দেয় বিএনপি ক্যাডাররা। এই ঘটনায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বিঘিœত হয়।

স্থানীয় সূত্র জানায়, বেলা এগারটার দিকে জাহাঙ্গীর আলম নিশির সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মহিউদ্দিন ও বিগত উপ-নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী আলহাজ্ব মমিন আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল বিকল্পধারার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা সভামঞ্চ গুঁড়িয়ে দেয় এবং নেতা-কর্মীদের বেদম প্রহার করে।

ওই হামলার ঘটনা স্থানীয়ভাবে এটিএন বাংলার জন্য ক্যামেরায় ধারণ করা হলে ক্যাডাররা ক্যামেরাম্যানের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি অংশতঃ এ ঘটনা স্বীকার করেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এএসপি ইকবাল পাঠান সাংবাদিকদের বলেন, পুলিশ না থাকলে অবস্থা আরো ভয়াবহ হতো। স্থানীয় সংসদ সদস্য ও বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী সম্মেলনে হামলা ও ক্যাসেট ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।