২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণ বিরোধী দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: আব্দুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বাজেটের বিরুদ্ধে আহূত বৃহস্পতিবারের হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বাজেটে সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দলীয় নেতা কর্মীদের দুর্নীতি ও লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। তাই দেশের সকল শ্রেণী পেশার মানুষকে এই গণ বিরোধী দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি হরতালে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ও সরকার দলীয় ক্যাডারদের হামলা ও অত্যাচার নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

আব্দুল জলিল হরতাল চলাকালে গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।