২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু

প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সকাল ৬টা থেকে শুরু হয়েছে। জাতীয় সংসদে প্রস্তাবিত ২০০৫-৬ বাজেট পাশের বিরোধিতা করে আওয়ামী লীগ বৃহস্পতিবার দিনব্যাপী এ হরতালের ডাক দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 12:12 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রস্তাবিত বাজেটের সংশোধনীর জন্য গত ২৪ জুন প্রধান বিরোধী দল কিছু প্রস্তাব আনে। তারা ১৩টি বিষয় সরকারের দৃষ্টি আর্কষন করে তা সংশোধনীর দাবি জানিয়ে বলে সরকার যদি সন্মত না হয় তাহলে তা মানাতে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী দিবে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার এই হরতাল।

বাজেট সংশোধনীর জন্য আওয়ামী লীগের ১৩টি প্রস্তাবের মধ্যে ছিল-লবণ, গুঁড়াদুধ, ডিজেল ও কেরোসিন, সফটওয়্যার রফতানী, সিম কার্ড-এর উপর কর হ্রাস এবং কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর দাবি।

হরতালের প্রথম প্রহরে রাজধানীতে গাড়ী চলাচল ছিল খুবই কম। অধিকাংশ প্রাইভেট কোম্পানী, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

হরতালের সর্মথনে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের রাজধানীর বিভিন্ন পয়েন্টে ও দেশের বিভিন্ন অঞ্চলে মিছিল-সমাবেশের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৬ হাজার পুলিশ ও বিডিআর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।