বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
প্রস্তাবিত বাজেটের প্রতিবাদ এবং জোট সরকারের পদত্যাগ দাবিতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও জাসদ (ইনু) বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
হরতাল সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ বুধবার বিকেলে ঢাকার ছয়টি স্থানে জনসভা করেছে।
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বুধবার বিকেলে ঢাকায় মিছিল-সমাবেশ করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক বিবৃতিতে হরতাল সফল করতে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
