২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবছরই গণবিপ্লব করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: আ.লীগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের ক্ষমতায় থাকার আর কোনও অধিকার নেই। এবছরের মধ্যেই গণবিপ্লব করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে বুধবার বিকেলে ঢাকার ছয়টি স্থানে আয়োজিত জনসভা থেকে তারা এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ উত্থাপিত বাজেট সংশোধনীর ১৩ দফা না মানায় বৃহস্পতিবার দেশব্যাপী আহূত সকাল সন্ধ্যা হরতাল সফল করা এবং সরকার পতনের ধারাবাহিক আন্দোলনে অংশগ্রহণের জন্যে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে অন্তর্কলহ ও দলাদলি বন্ধ করে দল এবং জাতির বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার জন্যে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের পরামর্শ দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জনসভাগুলো অনুষ্ঠিত হয় মিরপুর আউটার স্টেডিয়াম, ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণ, উত্তরা মডেল ডিগ্রী কলেজ মাঠ, মতিঝিল আইডিয়াল স্কুল প্রাঙ্গণ, লালবাগের আজাদ বালুর মাঠ এবং শ্যামপুরের জুরাইন রেল গেটে।

মিরপুর আউটার স্টেডিয়ামের জনসভায় সভাপতিত্ব করেন সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদার। বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আশরাফুন্নেসা মোশাররফ, ইলিয়াস আলী মোল্লা, মকবুল হোসেন, মাইনুল ইসলাম খান নিখিল।

বঙ্গবন্ধু ভবন চত্বরের জনসভায় সভাপতিত্ব করেন ধানমণ্ডি থানা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, অধ্যাপক আবু সাইয়িদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অধ্যাপিকা নাজমা রহমান, শাহজাহান খান এমপি, পঞ্চানন বিশ্বাস, আলহাজ্ব মকবুল হোসেন, এসএম কামাল হোসেন, অপু উকিল, শেখ বজলুর রহমান, কাজী মোস্তাক এলেন, আব্দুল হক সবুজ এবং শাহে আলম মুরাদ।