২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: নিজামী

শিল্প মন্ত্রী এবং জামাতের সংসদীয় দলের নেতা মতিউর রহমান নিজামী বলেছেন, বিরোধী দল আগামী নির্বাচনে ভরাডুবির আশংকায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। তাই তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তিনি বলেন, আগামী নির্বাচনের আগে যে কেনো মূল্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। এ ব্যাপারে সতর্ক থাকতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন।

মতিউর রহমান নিজামী প্রস্তাবিত বাজেটকে গণমুখী হিসেবে আখ্যায়িত করে বলেন, বিরোধী দলের বন্ধুরা আগামী নির্বাচন নিয়ে আতঙ্কে আছে। তাই তারা এ বাজেটকে গণবিরোধী, নির্বাচনমুখী ও লুটপাটের বাজেট বলে উল্লেখ করছেন।