উভয় দলই জাপাকে জোটে নেয়ার লবিং চালাচ্ছে: গাইবান্ধায় এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জাপাকে জোটে নেয়ার জন্য লবিং চালাচ্ছে।
শুক্রবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় চৌরাস্তা মোড়ে নওয়াব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় তিনি একথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টি একাই সব আসনে প্রার্থী দেবে, ক্ষমতায় যাবে। কোনো দলের সাথে ঐক্যে যাবে না।
এরশাদ বলেন, বিদিশাকে বিয়ে করে ভুল করেছিলাম। সে আমার দলের সাথে প্রতারণা করেছে। তাকে বাদ দিয়ে জাপা এখন রাহুমুক্ত।
তিনি আরও বলেন, বিএনপি আওয়ামী লীগ কেউই জনগণের কল্যাণ চায়না।
জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার, হান্নান শাহ, সাংসদ জিএম কাদের, মশিউর রহমান রাঙা, লুৎফর রহমান চৌধুরী জনসভায় বক্তব্য রাখেন।
