জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের চক্রান্ত বন্ধ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার পূর্ণ বাস্তবায়নের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জনার্দন দত্ত নান্টু ও কলেজ সংগঠক ইমরানুর রহমান ইমরান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবি ছাত্র সমাজের প্রাণের দাবি কিন্তু তাই বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চক্রান্ত ছাত্ররা মেনে নেবেনা।
