২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে ৫ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে

সারাদেশে আদালতে পাঁচ লাখ ১৭ হাজার ৭শ’ ২৫টি মামলা বিচারাধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুর কাদেরের (সিরাজগঞ্জ-৬) এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সংসদে এ তথ্য জানান।

এর মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ ৫৫ হাজার ২ শ’ ৩৮টি, চট্টগ্রামে ২৫ হাজার ৪১টি, ময়মনসিংহে ১৯ হাজার এক শ’ ৪০ টি, রংপুরে ১৭ হাজার ৩ শ’ ৮৫টি, গাজীপুরে ১৫ হাজার ২ শ’ ১০টি, বগুড়ায় ১৪ হাজার ৬ শ’ ৪৭টি, রাজশাহীতে ১৪ হাজার ৬ শ’ ৬টি, টাঙ্গাইলে ১৪ হাজার ৩ শ’ ২৭টি, দিনাজুরে ১৩ হাজার ২ শ’ ৯১টি, যশোরে১২ হাজার ৭ শ’ ৯০টি, নারায়ণগঞ্জে ১২হাজার ৩ শ’ ৮৯টি , সাতক্ষিরায় ১১ হাজার ৩ শ’ ৫৫টি সিলেটে ১১ হাজার ৩ শ’ ৪৪ টি মামলা বিচারাধীন রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা জামিনযোগ্য বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।