২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরহুম আ.লীগ নেতা শওকত আলীর বাসভবনে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকা ফেরার পথে দলের ভাঙ্গা উপজেলা সভাপতি মরহুম ডাঃ শওকত আলী ফকিরের বাসভবনে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তিনি সেখানে মরহুমের স্ত্রী, পুত্রসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং সান্ত¡না দেন। শেখ হাসিনা মরহুম আওয়ামী লীগ নেতার পরিবার পরিজনের খোঁজ খবর নেন।

দলীয় নেতৃবৃন্দের মধ্যে ওবায়দুল কাদের, কর্ণেল (অব:) ফারুক খান এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, আফম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।