শেখ হাসিনার সাথে নিহত শঙ্করের স্ত্রী ও মায়ের সাক্ষাৎ
সরকারের বিশেষ বাহিনী কোবরার ক্রসফায়ারে নিহত গুলশান থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর কুমার দের স্ত্রী, মা ও দুই সন্তান বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথে সুধাসদনে সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা নিহত শঙ্কর কুমার দের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন ও তার ছেলেমেয়ের লেখাপড়ার দায়িত্ব নেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার আমির-উল-ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা রহমত উল্লাহ, মমতাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গুলশান থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর কুমার দে ২০০৫ সালের ৫ জানুয়ারি সরকারের বিশেষ বাহিনী কোবরার ক্রসফায়ারে নিহত হন।
