২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাখাতে অধিক বাজেট বরাদ্দের দাবি করেছেন বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংসতা বন্ধ করার পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আসন্ন বাজেটে শিক্ষাখাতে অধিক বরাদ্দের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

রাজধানীর কচি-কাঁচা অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বিকল্পধারা এবং জাতীয় ঐক্য মঞ্চ যৌথভাবে ‘শিক্ষাঙ্গনে সংঘাত-সহিংসতামুক্ত দিবস’ হিসেবে এ আলোচনার আয়োাজন করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন বছর আগে জাতীয়তাবাদী ছাত্র দলের দু’ গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত সাবেকুন নাহার সনির স্মরণে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বি চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ভবিষ্যতের নেতা তৈরী করে। তাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও যথাযথ পরিবেশ বজায় থাকা উচিত।

সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাইট শিফট চালু করা যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা করেন গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসান এবং উভয় দলের ছাত্র সংগঠনের নেতারা।