২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশনে যোগ দিতে বিরোধী দলের সাংসদদের প্রতি স্পিকারের আহ্বান

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অধিবেশনে যোগ দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনসহ সংসদীয় কার্যক্রমে অবদান রাখার আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে স্পিকারের স্বাগত ভাষনে তিনি বলেন, স্পিকার হিসেবে আমি নিরপেক্ষ ভূমিকা পালন করছি এবং বর্তমান ও ভবিষ্যতে নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিচ্ছি। তিনি আশ্বাস দেন, বিরোধী দলের সদস্যরা সকল বক্তব্যের জন্যে যথাযথ সময় পাবেন।

দারিদ্র নিরসন করে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যাতে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে পারে, সেদিকে লক্ষ্য রেখে বাজেট বক্ততা দেওয়ার জন্যে স্পিকার সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান আগামী ৯ জুন বৃহস্পতিবার ২০০৫-০৬ অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন।