২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়-দফা দিবসে আ.লীগের দেশব্যাপী কর্মসূচি

৭ জুন ছয়-দফা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আওয়ামী লীগ দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এ উপলক্ষে ওই দিন বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৭ জুন ভোর সাড়ে ৫ টায় দলের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮ টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে।

ঘোষিত সকল কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি দলের নেতা কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।