২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে সিলেটে গ্রেনেড হামলায় আহত আ.লীগ নেতা শওকতের সাক্ষাত

সিলেটের মেয়র বদর উদ্দিন কামরানের ওপর গত বছরের গ্রেনেড হামলার ঘটনায় গুরুতর আহত সিলেট নগর আওয়ামী লীগ নেতা শওকত আলী রোববার সকালে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

গত বছরের ৮ আগস্ট ওই হামলায় আহত হওয়ার পর থেকে তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়। শেখ হাসিনা তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

এ সময় আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত এবং ওই গ্রেনেড হামলায় আহত অপর আওয়ামী লীগ নেতা প্রদীপ পুরকায়স্থ উপস্থিত ছিলেন।