সোমবার আ.লীগ সংসদীয় দলের সভা
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সংসদীয় দলের (এএলপিপি) এক সভা আগামী ৬ জুন সোমবার অনুষ্ঠিত হবে।
সংসদে বিরোধী দলীয় নেতার সম্মেলন কক্ষে সকাল দশটায় সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি দলীয় সকল সংসদ সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
