২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পরিকল্পিতভাবে এসএম আলমকে পঙ্গু করেছে: সংবাদ সম্মেলনে অভিযোগ

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ অভিযোগ করেছে যে, রাজনৈতিক কারণে ছাত্রলীগ নেতা এসএম আলমকে পুলিশ পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়েছে। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ এ কথা বলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 03:43 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

চট্টগ্রাম মহানগর থানার সিনিয়র সহসভাপতি এসএম আলম পুলিশের হেফাজতে থাকার সময় দুই পায়ে গুলিবিদ্ধ হন। গত বৃহস্পতিবার তাকে ঢাকা যাওয়ার পথে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ মহানগর শাখার সভাপতি এমআর আজিম বলেন, সম্প্রতি মেয়র নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতেই আওয়ামীলীগ বিরোধী চক্র এসএম আলমকে পঙ্গু করে দিয়েছে।

পুলিশ বলেছে, এসএম আলম ১৯৯৬ সালে সিএমপি’র এসপি বশির আলী হত্যামামলাসহ সম্প্রতি সংগঠিত কয়েকটি ছিনতাই মামলার সাথে জড়িত ছিলেন।