২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দল সারা দেশে ৫ জুন বিক্ষোভ প্রদর্শন করবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে আওয়ামী লীগসহ সরকার বিরোধী ১৪ দল ৫ জুন সারা দেশে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কর্মসূচি সফল করতে সমমনা দলগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিরোধী দলকে নির্মূল করতে সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিচার বহির্ভূতভাবে হত্যা করছে।