২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শওকত আলীর সমর্থনে জনসভা

নরসিংদী-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত আলী ইঞ্জিনিয়ারের সমর্থনে বৃহস্পতিবার মাধবদী হাইস্কুল মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জনসভায় শওকত আলী বলেন, সদর উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে আমি এ নির্বাচনে প্রার্থী হয়েছি।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে প্রথমেই দক্ষিণাঞ্চল ও চরাঞ্চলের রাস্তাঘাট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থন ও নৌকা প্রতীক নিয়ে কেউ যদি নির্বাচনে আসেন, তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।

আলহাজ্ব কফিল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান, আলহাজ্ব মোতালিব পাঠান, পরিমল ঘোষ প্রমুখ।